০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে করোনায় প্রাণ গেলো অন্তঃসত্ত্বা শিক্ষিকার

  • তারিখ : ০৫:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / 633

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে কোভিড-১৯ করোনায় ভয়াল থাবায় এবার প্রাণ গেলো রোকসান আরা পারভীন লিপি(৩৫) নামের সাত মাসের অন্তঃসত্ত্বা এক কলেজ শিক্ষিকার। মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত শিক্ষিকা উপজেলার বাঙ্গরাবাজার থানাধীন হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা থানার কাউতলি গ্রামের আমানুল্লাহর মেয়ে।

কলেজ সুত্রে জানা যায়, হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক রোকসান আরা পারভীন লিপিকে গাইনি সমস্যার কারনে কুমিল্লার মুক্তি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শ্বাসকষ্ট দেখা দিলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।

সেখানে তার করোনা পজিটিভ শনাক্ত ও শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মঙ্গলবার বাদ যোহর তার শ্বশুর বাড়ী কসবা উপজেলার বাদুইড় গ্রামে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন করা হয়।

এদিকে প্রভাষক রোকসান আরা পারভীন লিপির মৃত্যুতে তার কর্মস্থলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

শেয়ার করুন

মুরাদনগরে করোনায় প্রাণ গেলো অন্তঃসত্ত্বা শিক্ষিকার

তারিখ : ০৫:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১