১২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে কুকুরের কামড়ে ২৭জন আহত: চিকিৎসা দুশ্চিন্তায় ভূগছে সবাই

  • তারিখ : ১১:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
  • / 695

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে দুইদিনে ২৭ জনকে কামড়ে আহত করেছে পাগলা কুকুর। উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজার ও বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সর্বমোট ২৭ জন ব্যক্তিকে কয়েকটি কুকুর কামড়ে আহত করে।
এদের মধ্যে গুরুতর আহত হয়েছে রামচন্দ্রপুর বাজার এলাকার গাদ্দাফীর মেয়ে রাত্রি (৫), রাজমিস্ত্রি হেলাল (১৬), দিনমজুর মহসিন মিয়া (৪০), মৌসুমির বোন এক সন্তানের জননী(২২), বাখরাবাদ গ্রামের হোটেল ব্যবসায়ী সাদ্দাম হোসেনের শিশু কন্যা আমেনা খাতুন( ৫), সুনীল (৪০), টিটন সাহা ৪০, তাপশ পালের ছেলে শিবা, পাঁচকিত্তা বাজারের রঞ্জিত চন্দ্র দাস (৪০) ও দক্ষিন বাখরাবাদ এলাকার বক্তশিল(৪০)।

এরই মধ্যে কুকুরের কামড় থেকে বাঁচতে ওই এলাকার গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুরে হামলাকারী ২টি কুকুরকে হত্যা করেছে। তবে ওই এলাকায় আরো বেস কয়েকটি পাগলা কুকুর রয়েছে বলেও জানান স্থানীয় গ্রামবাসী। রামচন্দ্রপুর বাজার ও আশেপাশ এলাকার পাগলা কুকুরগুলো শিগগির নিধন করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছে।

করোনার এই সংকটময় পরিস্থিতিতে যারা কুকুরের কামড়ে আহত হয়েছে তাদের মধ্যে অধিকাংশ লোক হতদরিদ্র হওয়ায় পয়সার অভাবে উন্নত চিকিৎসা করতে পারবে না বলেও জানিয়েছেন তাদের পরিবারের লোকজন।

এইসব আহত লোকদের যদি সময়মত সঠিক চিকিৎসা না দেয়া হয়। তাহলে তাদের জলাতঙ্ক রোগ হতে পারে বলে ধারণা করছেন আহত ব্যক্তিরা। তাদের সঠিক চিকিৎসা দেয়ার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন জানান।

শেয়ার করুন

মুরাদনগরে কুকুরের কামড়ে ২৭জন আহত: চিকিৎসা দুশ্চিন্তায় ভূগছে সবাই

তারিখ : ১১:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০