০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে কৃষি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা

  • তারিখ : ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১
  • / 437

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে গণপূর্ত অধিদপ্তরের আওতায় ১ কোটি ১১ লাখ টাকা প্রাক্কলিত মূল্যে কৃষি অফিস ও কৃষি প্রশিক্ষণ কেন্দ্রর নবনির্মিত দোতলা ভবনের উদ্ভোধন করা হয়েছে।

রবিবার দুপুরে উপজেলা চত্বরে মোনাজাত ও দোয়ার মধ্য দিয়ে ফিতা কেটে নতুন ভবনের শুভ উদ্ভোধন করেন আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। পরে উপজেলা কবি নজরুল মিলনায়তনে কৃষক-কৃষাণীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় কুমিল্লা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাঈন উদ্দিন আহমেদ।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন, পিডব্লিউডির এক্সেন আবদুছ ছাত্তার, উপ সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন, মেসার্স এসএস ইন্টারনেশনাল এর ঠিকাদার মোঃ শামীম সরকার প্রমুখ।

শেয়ার করুন

মুরাদনগরে কৃষি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও মতবিনিময় সভা

তারিখ : ১০:৩৯:৩০ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১