০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট, ২টি মেশিন জব্দ

  • তারিখ : ১১:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
  • / 745

আরিফ গাজী ।।

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজার এলাকা থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাটের অভিযোগে ২টি মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার দারোরা ইউনিয়নের দারোরা বাজারের কেমতলী এলাকায় অভিযান চালিয়ে মেশিন দু’টি জব্দ করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল।
জানা যায়, উপজেলার দারোরা ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের আব্দুল আজিজ ওরফে ড্রেজার আজিজ কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বেশ কিছুদিন যাবৎ মাটি উত্তোলন করে দারোরা গ্রামের বড় জহির মেম্বারের বাড়ীর একটি পুরাতন দিঘী ভরাট করে আসছিলো।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। অভিযান চলাকালীন সময় পরিচয় গোপন রেখে ড্রেজার মেশিন মালিক ড্রেজার আজিজ ঘটনাস্থল থেকে সটকে পরেন। পরে সেখানে থাকা ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বলেন, মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ স্যারের নির্দেশনায় উপজেলার সকল ইউনিয়নে নিয়মিত অবৈধ ড্রেজারের উপরে অভিযান চলছে।

তিনি আরো বলেন অবৈধ ড্রেজারের বিষয়ে শুন্য সহনশীলতা নীতি প্রয়োগ করা হবে।

শেয়ার করুন

মুরাদনগরে কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে দিঘী ভরাট, ২টি মেশিন জব্দ

তারিখ : ১১:৪৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০