০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে খুৎবার আযান নিয়ে রেজভী ও সুন্নি গ্রুপের সংঘর্ষ: নিহত ১

  • তারিখ : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • / 521

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে জুম্মার খুৎবার আজান দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের দু’গ্রুপের মধ্যের সংঘর্ষের ঘটনায় আবু হানিফ খাঁন (৩৮) নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় অন্তত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুই জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

নিহত আবু হানিফ খান (৩৮) বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামের আবদু খানের ছেলে।

গুরুতর আহতরা হলেন একই এলাকার মোতালেব খানের ছেলে ইমন খান (২৪) ও গফুর সরকারের ছেলে আবুল খায়ের (৪৮)। এসময় আরো আহত হন ইব্রাহীম, বায়েজীদ, হাবিব খান।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের কুড়াখাল গ্রামে বাইতুন নুর জামে মসজিদে বয়ান শেষে মুয়াজ্জিন খুৎবার আজান দিতে দাঁড়ালে মুসল্লিদের মধ্যে সুন্নি ও রেজভি দুগ্রুপে ভাগ হয়ে যায়।

এ সময় রেজভি ভক্তরা দাবী করেন মসজিদের বাহিরে খুৎবার আজান দিতে হবে। এনিয়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় রেজভী গ্রুপের আবুল কালাম ওরফে ডিজে কালামসহ কয়েকজন ধারালো ছোরা নিয়ে সুন্নী মুসুল্লীদের উপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়।

স্থানীয়রা হানিফ খান, ইমন খান ও আবুল খায়েরকে মুরাদনগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত ডাক্তার হানিফ খানকে মৃত ঘোষনা করেন। আশঙ্কাজনক অবস্থায় ইমন খান ও আবুল খায়েরকে ঢাকায় প্রেরণ করেন।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার কুমিল্লা এসডি নিউজ কে বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করতে পারছি আমরা।

শেয়ার করুন

মুরাদনগরে খুৎবার আযান নিয়ে রেজভী ও সুন্নি গ্রুপের সংঘর্ষ: নিহত ১

তারিখ : ০৮:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১