০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

  • তারিখ : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩
  • / 664

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে ছাগল কাঠাল গাছের পাতা খাওয়া কে কেন্দ্র করে বিল্লাল সরকার (৪২) নামের এক কৃষককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছ।

বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক বিল্লাল সরকার এলখাল গ্রামের মৃত ইসমাইল সরকারের ছেলে।

সরে জমিনে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এলখাল গ্রামের বিল্লাল সরকারের নতুন বাড়িতে লাগানো কাঁঠাল গাছের পাতা খেয়ে ফেলে পার্শ্ববর্তী বাড়ির কালন মিস্ত্রির ছেলে জাকির হোসেনের দুইটি ছাগল। গাছের পাতা খেয়ে ফেলায় বিল্লালের বড় ভাই মৃত খলিল সরকারের স্ত্রী সেলিনা আক্তার ছাগল দুটিকে বাড়িতে এনে বেঁধে রাখে।

বিষয়টি জানতে পেরে বিকাল ৫ টার দিকে কালন মিস্ত্রির পরিবারের সদস্যরা ছাগল দুটিকে নিতে এসে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কালন মিস্ত্রি তার ছেলে জাকির হোসেন ও পরিবারের অন্যান্য সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিল্লাল সরকারের বাড়ীতে এসে হামলা চালায়। হামলার একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হয় বিল্লাল সরকার। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি এবং মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

মুরাদনগরে গাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে কৃষককে কুপিয়ে হত্যা

তারিখ : ১১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩