১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • তারিখ : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২
  • / 417

আরিফ গাজী :

ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা এগারোটায় মুরাদনগর কাজী নোমান আহম্মেদ ডিগ্রী কলেজ মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুদল হাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ। প্রধান অতিথির বক্তব্যের একাংশে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সম্প্রতি সময়ে গ্যাস সিলিন্ডারের অগ্নিকান্ডের ঘটনা খুব বেশি ঘটছে। তাই এই অগ্নিকান্ড সম্পর্কে আমাদের ছোট-বড় সকলেরে প্রাথমিক ধারণা থাকা উচিত। আমাদের প্রত্যেকের জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিসের জরুরী নাম্বার ১৬১৬৩ জানা থাকা প্রয়োজন।

এ সময় উপজেলা সহকারি কমিশিনার (ভূমি) সুমাইয়া মমিন, কৃষি কর্মকর্তা মাইনউদ্দিন আহম্মেদ, যুবউন্নয় কর্মকর্তা মমিনুল হক, মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল হুদা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও টনকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজীউল হক চৌধূরী, মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

মহড়া শেষে কলেজের শিক্ষার্থীদের সাথে দুর্যোগ বিষয়ক প্রস্তুতি এবং করণীয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় যুক্ত হন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও)।

শেয়ার করুন

মুরাদনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

তারিখ : ০৭:৩৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২