০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

  • তারিখ : ০৯:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
  • / 398

আরিফ গাজী :

“সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” এই স্লোগান কে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।

রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ভাবে মেলার উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
উদ্বোধন শেষে কাজী নজরুল মিলনায়তনে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দিন ভূঞা জনি।

শিক্ষক জামাল উদ্দিনের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কর্মকর্তা ডা: এনামুল হক, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রায়হানুল আলম চৌধুরী, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল বারী ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, আবু মুসা আল কবির, গোলাম কিবরিয়া খোকন, শিমুল বিল্লাল, শুকলাল দেবনাথ, কামাল উদ্দিন খন্দকার, আবুল বাশার খান, রহিম পারভেজ, মোঃ তৈয়বুর রহমান তুহিন, মোহাম্মদ ইকবাল সরকার, মোঃ আরমান প্রমুখ।

আগামী ১৯ সেপ্টেম্বর কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এর মহদয়ের উপস্থিতিতে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উন্নয়ন মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলার উদ্বোধন

তারিখ : ০৯:৪২:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩