০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে তৃতীয়দিনে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান, পুলিশ সুপারসহ ১১০জন

  • তারিখ : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 823

আরিফ গাজী।।

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদানের তৃতীয়দিনে কুমিল্লার মুরাদনগর উপজেলা চেয়ারম্যান, অতিরিক্ত পুলিশসুপার, সাংবাদিক ও সাধারন মানুষসহ ১১০জন এই টিকা গ্রহন করেছেন।

৩দিনে মোট টিকা গ্রহন করেছেন ২৩০জন। মঙ্গলবার সকাল ১০টা থেকে তৃতীয়দিনের মত টিকাদান কার্যক্রমের শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আলীগের সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ (ওসি) সাদেকুর রহমান, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন, নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।

তৃতীয়দিনে করোনার টিকা গ্রহন করেন মুরাদনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, সাংবাদিক আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম জুয়েল, এছাড়াও স্থানীয় রাজনীতিবিদ, স্বাস্থ্যকর্মী ও সাধারন মানুষসহ মোট ১১০জন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, বলেন, আমি টিকা গ্রহন করার পর আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ন সুস্থ আছি। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই বিশ্বের অনেক উন্নত দেশে এখনো করোনা ভাইরাসের টিকা দেয়ার সুযোগ হয়নি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় আমরা এই ভ্যাকসিন অনেক সহজে পেয়েছি। আপনারা নির্ভয়ে টিকা গ্রহন করুন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমুল আলম জানান তিন দিনে মোট টিকা নেয়া ২৩০জনের মধ্যে সবাই সুস্থ আছেন। এছাড়াও সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং ৪০উর্দ্ধো বয়সের সকলকে নিবন্ধনের মাধ্যমে টিকা গ্রহনের জন্য বিশেষ অনুরোধ জানান।

উল্লেখ্য গত রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।

শেয়ার করুন

মুরাদনগরে তৃতীয়দিনে টিকা নিলেন উপজেলা চেয়ারম্যান, পুলিশ সুপারসহ ১১০জন

তারিখ : ০৪:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১