০৬:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

  • তারিখ : ০২:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
  • / 489

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলার আমিননগর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে বাঙ্গরাবাজার থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ডাকাত বিপ্লব হাসান ওরফে শিপন(৩১) ব্রাহ্মনবাড়ীয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের মৃত মোরশেদ মিয়ার ছেলে। এসময় তার নিকট থেকে একটি দা, একটি কাটার, লোহার পাইপ, রড ও একটি মুখোশ উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের আমিননগর কবরস্থান সংলগ্ন নির্জন এলাকায় সংঘবদ্ধ একদল ডাকাত চক্র ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরাবাজার থানার এসআই কাজী শাহনেওয়াজ, কৃষ্ণ মোহন, জাহাঙ্গীর ও রনি চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ডাকাত সদস্য বিপ্লব হাসান ওরফে শিপনকে আটক করতে সক্ষম হয়। তার নিকট থেকে একটি দা, একটি কাটার, দুটি লোহার পাইপ, তিনটি রড ও একটি মুখোশ উদ্ধার করে। এসময় ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে যায়।

বাঙ্গরাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ ডাকাত চক্র একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছি। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। থানায় একটি মামলা রুজু করে শনিবার দুপুরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লা-জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। মাহে রমজান ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাঙ্গরাবাজার থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে দেশীয় অস্ত্রসহ ডাকাত সদস্য গ্রেফতার

তারিখ : ০২:৩৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২