০৩:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে নারী ধর্ষণ ও নিযার্তন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

  • তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
  • / 930

আরিফ গাজী :

‘বন্ধ হোক নারী নির্যাতন, নিশ্চিত হোক দেশের উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কুমিল্লা জেলা পুলিশ ও মুরাদনগর থানার আয়োজনে উপজেলা সদর ইউনিয়ন পরিষদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলার ২২টি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সমাবেশ উদ্বোধন করা হয়। সমাবেশে নারী ধর্ষণ, নিপীড়ণ ও নির্যাতনের বিরোধীতা করে এবং নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। এছাড়াও বিগত সময় দেশ ব্যাপী নারী ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

নারী ধর্ষণসহ যে কোন অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে মুরাদনগর থানা পুলিশ সব সময় সোচ্চার দাবি করে সমাবেশে বক্তব্য রাখেন মুরাদনগর থানার এস আই আবু হেনা মোঃ মোস্তফা রেজা।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, মুরাদনগর সদর ইউনিয়নের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শাহেদ, মুরাদনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, সদস্য রফিকুল ইসলাম, মহিলা ইউপি সদস্য শাহিনুর আক্তার, গৃহিনী নাজমা বেগম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা আবিদ আলী, শ্রমিকলীগ নেতা হালিম হায়দারসহ সদর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষ।

শেয়ার করুন

মুরাদনগরে নারী ধর্ষণ ও নিযার্তন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

তারিখ : ০২:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০