০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৬২ প্রার্থীকে জরিমানা

  • তারিখ : ০১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
  • / 431

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। গত সোম ও মঙ্গলবার এ দুইদিনে ৬২ প্রার্থীকে মোট ২লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া মমিন ও সুকান্ত সাহার ভ্রাম্যমাণ আদালত উপজেলার ২১ টি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্য পদের অভিযুক্ত প্রার্থীদের এই জরিমানা করেন।

সুমাইয়া মুমিন বলেন, অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অপরদিকে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা সূত্র বলছে, প্রার্থী ও তার সমর্থকদের উপর হামলা, পোস্টার ছেড়া, তিন টার বেশি নির্বাচনী অফিস, প্রচুর লোক সমাগম করে সভা সমাবেশ সহ নানান অভিযোগ এনে ১২ জন প্রার্থী লিখিত অভিযোগ দিয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আলম সিকদার বলেন, প্রার্থীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ষষ্ঠ ধাপে আগামী ৩১শে জানুয়ারী উপজেলা ২১টি ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। তারই ফলশ্রুতিতে গত ৩ জানুয়ারী ছিলো মনোনয়নপত্র দাখিল ও ৬ জানুয়ারী যাচাই বাছাই এবং ১৩ জানুয়ারী ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।

গত ১৪ই জানুয়ারী (শুক্রবার) দেয়া হয়েছে প্রতীক বরাদ্দ। উপজেলার ২১টি ইউনিয়নে তিন ক্যাটাগড়িতে চেয়ারম্যান পদে ১শ ৫৭ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২শ ১৬ এবং সাধারণ (মেম্বার) সদস্য পদে ৭শ ৯৫জনসহ মোট ১ হাজার ১শ ৬৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শেয়ার করুন

মুরাদনগরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৬২ প্রার্থীকে জরিমানা

তারিখ : ০১:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২