০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপরে হামলা; আহত ৯

  • তারিখ : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
  • / 922

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে তিন প্রার্থীর কর্মীর সমর্থকদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত উপজেলার চাপিতলা, জাহাপুর ও ছালিয়াকান্দি ইউনিয়নে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গাড়ি ভাংচুর ও নয় জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ওই তিন ইউনিয়নের নৌকা প্রার্থীর সমর্থকদের উপরে স্বতন্ত্র প্রাথর্ীর লোকজন হামলা চালিয়েছেন বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।

চাপিতলা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রাথর্ী আবু মুছা আল কবির বলেন,‘বুধবার সন্ধ্যায় আমার কর্মীদের উপরে হামলা চালায় স্বতস্ত্র প্রাথর্ী চশমা প্রতীকের মনিরুল আলম দিপুর নেতৃত্বে লোকজন। হামলায় তিনজন আহত হয়েছে।

একটি গাড়ী ভাংচুর করেছে। তাদের মধ্যে একজন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন, অন্য দুজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছেন চিকিৎসক। ঘটনার পর এলাকার ভোটারদের মাঝে চরম আতংক বিরাজ করছে।

এ হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছি। স্বতস্ত্র প্রাথর্ী মনিরুল আলম দিপু মুঠোফোনে বলেন, হামলার বিষয়ে আমি কিছুই জানি না।

জাহাপুর ইউনিয়নের শফিকুল ইসলাম বলেন, টেলিফোনের প্রাথর্ী শওকতের লোকজন আমার নির্বাচনী অফিস ভাংচুর করে একজনকে পিটিয়ে আহত করেছে। তকে স্বতস্ত্র প্রাথর্ী সৈকত ঘটনা অস্বীকার করছে।

অপর দিকে ছালিয়াকান্দি ইউনিয়নে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা হয়েছে। স্বতন্ত্র প্রাথর্ী আবু মুসা ও নৌকার প্রাথর্ী ছোটনের কমর্ী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলা হয়। উভয় দলের ৫জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন আছে।

মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, বলেন ছালিয়াকান্দি ইউনিয়নের একজন আটক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন আছে। অন্য অভিযোগ গুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপরে হামলা; আহত ৯

তারিখ : ০৯:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২