১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে টানা ১৫দিন কর্মবিরতি, দিশেহারা সেবা প্রত্যাশিরা

  • তারিখ : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 434

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে সারা দেশের মতো কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। গুরুত্বপূর্ণ এই দুই অফিসের কর্মচারীরা টানা ১৫দিনের কর্মবিরতির ফলে দিশেহারা হয়ে পরেছে সেবা প্রত্যাশিরা।

জানা যায়, গত ১৫ নভেম্বর থেকে সারা দেশের জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ভূমি অফিসের তৃতীয় শ্রেণির ১২ হাজারের বেশি কর্মচারী পদমর্যাদা বৃদ্ধির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। যা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

কর্মবিরতির বিষয়ে উপজেলা ভূমি অফিসের অফিস সহকারি মোঃ হারুন অর-রশিদ বলেন, ১৫-৩০ নভেম্বর পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতি পালন করবো। আমাদের অনেকেই আছে ৩০ বছর চাকরি করে অবসরে গেছেন। অফিস সহকারী হিসেবে কাজ শুরু করেছিলো। সেই পদ থেকেই অবসর নিয়েছে। মন্ত্রণালয়ে কর্মরতরা পদোন্নতি পেলে মাঠ প্রশাসনের স্টাফরা কেন পাবেন না।

সেবা প্রত্যাশি উপজেলার শ্রীকাইল ইউনিয়নের ফরিদ মিয়া বলেন, আমি খুব বিপদে পরে জমি বিক্রি করেছি। কিন্তু খারিজ ছাড়া দলিল দিতে পারতেছি না। ভূমি অফিসে এসেও কাউকে পাচ্ছিনা। খারিজের চিন্তায় এখন আমি দিশেহারা।

আরেক সেবা প্রত্যাশি ছালিয়াকান্দি ইউনিয়নের আবদুল আলিম বলেন, ইউএনও অফিসে গিয়ে কাউকে পাচ্ছি না। পরে শুনলাম তারা নাকি দাবি আদায়ে আন্দোলন করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, কর্মবিরতির ফলে সেবা প্রত্যাশিতদের পাশাপাশি অফিসেরও কিছু সমস্যা হচ্ছে। যেহেতু দাবি পূরণে স্থানীয়ভাবে কিছু করার সুযোগ নেই। সে কারণে চতুর্থ শ্রেণির কর্মচারীদের দিয়েই অফিসের কাজ চালিয়ে নিতে হচ্ছে।

শেয়ার করুন

মুরাদনগরে পদমর্যাদা বৃদ্ধির দাবিতে টানা ১৫দিন কর্মবিরতি, দিশেহারা সেবা প্রত্যাশিরা

তারিখ : ০৬:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০