০৩:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে পুকুরে ডুবে নাড়ু ঠাকুর নামে এক ব্যক্তির মৃত্যু

  • তারিখ : ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২
  • / 514

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে পুকুরে ডুবে নারায়ণ চক্রবর্তী ওরফে নাড়– ঠাকুর(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
রবিবার রাতে উপজেলা সদরের জামিয়া ইসলামিয়া মুজাফফারুল উলুম মাদ্রাসার (বড় মাদ্রাসা) পুকুরে এ ঘটনা ঘটে। নিহত নারায়ণ চক্রবর্তী মুরাদনগর বাজার এলাকার চিনু চক্রবর্তী (চিনু ঠাকুর) এর ছেলে। সে মুরাদনগর বাজারে টেইলারিং এর কাজ করতো।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণ চক্রবর্তী রবিবার রাত আনুমানিক আটটার দিকে টিউবলের পাইপ নিয়ে সাঁতরে পুকুর পার হওয়ার সময় মাঝখানে গিয়ে তলিয়ে যায়।

এ সময় স্থানীয় ও পরিবারের লোকজন জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরের দিন (সোমবার) সকালে স্থানীয় লোকজন পুকুরে লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নারায়ণ চক্রবর্তী শারিরীকভাবে অসুস্থ ছিল বলেও জানা যায়।

মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল বারী নয়ন বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে পুকুরে ডুবে নাড়ু ঠাকুর নামে এক ব্যক্তির মৃত্যু

তারিখ : ০১:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২