০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

  • তারিখ : ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০
  • / 793

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগরে নাজমুল নামের এক দশম শ্রেণীর প্রতিবন্ধী শিক্ষার্থীকে দুইটি হাতলসহ একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা প্রদান করেছে মানব সেবায় মি. ফান নামের একটি সংগঠন। ফলে ৪ কিলোমিটার পথ পায়ে হেটে আর বিদ্যালয়ে যেতে হবেনা নাজমুলেন।
সোমবার সকালে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা নাজমুলের বাড়ীতে উপস্থিত হয়ে দু’টি হাতল ও একটি হাত দিয়ে পেডেল চালিত রিক্সা তার হাতে তুলে দেন। প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুল উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের নবী মিয়ার ছেলে।

জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গ্রুপের সদস্যদের কাছ থেকে অসহায় মানুষের খোঁজ পেলেই ছুটে যায় মানব সেবায় মি. ফান গ্রুপের সদস্যরা। শুরু হয় দেশ-বিদেশে থাকা সদস্যদের কাছ থেকে অর্থ সংগ্রহের কাজ। আর সেই অর্থ দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেন সেই সব অসহায় মানুষগুলোর পাশে। তারই ধারাবাহিকতায় সংগঠনের এক সদস্যর কাছ থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলের ৪ কিলোমিটার পথ পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার খবর পেয়ে হাতল ও একটি রিক্সা নিয়ে তার পাশে দাঁড়ান।

ইতিপূর্বে মানব সেবায় মি. ফান সংগঠনের সদস্যরা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার মোচাগাড়া গ্রামে অসহায় মা ও মেয়েকে থাকার জন্য তৈরি করে দিয়েছে একটি নতুন ঘর। তার কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে উপজেলার শুশুন্ডা দক্ষিণ দিলালাপুর গ্রামের আরো এক অসহায় মা ও ছেলেকে দেয়া হয় নতুন ঘর। তার কিছু দিন মধ্যে উপজেলা সদর এলাকার উত্তরপাড়া গ্রামের ৮০ বছর বয়সী বৃদ্ধ খলিল মিয়াকেও দেয়া হয় একটি ঘর। আর এসব ঘর গুলোর নাম দেয়া হচ্ছে ‘ছায়ানীড়’।

এছাড়াও এলাকায় বেশ কিছু প্রশংসনীয় কাজ করেছে তারা অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা দেয়া, শীতবস্ত্র বিতরণ, নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, এতিম ছাত্রদের পোশাক প্রদানসহ জরুরি প্রয়োজনে অসুস্থ ব্যক্তিদের নিজ খরচে রক্ত প্রদানও করে আসছে এই সংগঠনের সদস্যরা।

শেয়ার করুন

মুরাদনগরে প্রতিবন্ধী শিক্ষার্থী নাজমুলকে রিক্সা প্রদান: স্কুলে যেতে আর হাটতে হবেনা ৪ কি:মি:

তারিখ : ০১:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০