০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২৫০টি ভূমিহীন পরিবার

  • তারিখ : ০১:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
  • / 1046
আরিফ গাজী :
“প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, মুজিববর্ষে গৃহহীন থাকবে না কেউ আর” স্লোগানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৫০টি পরিবার পেল জমিসহ পাকা ঘর।
রবিবার (২০জুন) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে উপজেলার ভূমিহীন ও গৃহহীন মানুষদের হাতে কবি নজরুল মিলনায়তনে আশ্রয়ন-২ প্রকল্পের অধীনে আজকে ৭০টি ঘর হস্তান্তর করেন উপজেলা প্রশাসন। বাকিগুলো ধাপে ধাপে হস্তান্তর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার সাইফুল ইসলাম কমল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তমাল, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেরা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হাই প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী এবং সুবিধাভোগী পরিবারের সদস্য বৃন্দ।
বাড়ি পাওয়ার আনন্দে উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সোনাকান্দা গ্রামের ভূমিহীন বিধবা শিরিন আক্তারের চোখে ডেকেছে আন্দ অশ্রুর বান। ঘর পেয়ে কেমন লাগছে জিজ্ঞেস করায় তিনি বলেন, ‘আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে, আমি জমিসহ ইটের একখানা নতুন ঘর পাবো। শেখ হাসিনার সরকার আমাকে ইটের ঘর দিবেন। এই বয়সে ইটের ঘরে থাকতে পারবো। আমি ভীষণ খুশি হয়েছি ঘর পেয়ে। দোয়া করি শেখ মুজিবের বেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।’

শেয়ার করুন

মুরাদনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ২৫০টি ভূমিহীন পরিবার

তারিখ : ০১:১১:৪১ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১