১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ: দোকান মালিকদের দাবি চাঁদা না দেয়ায় এ অভিযান

  • তারিখ : ১১:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
  • / 560

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সড়ক ও জনপদ বিভাগ(সওজ)।

মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের তিতাস এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রায় ৪২শতক জায়গার উপর অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি দোকানপাট উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ।

তবে দোকান মালিক কবির মিয়া, আলা আমিন, মোবারক, আলেক মিয়া ও আদম আলীসহ একাধীক জন দাবি তাদের সকল কাগজপত্র সঠিক এবং আদালতে মামলা চলমান থাকার পরও একটি স্বার্থন্বেষী মহলের ইঙ্গিতে বড় অংকের চাঁদা না দেওয়ায় সড়ক ও জনপদ বিভাগ তাদের দোকানগুলো ভেঙ্গে দিয়েছে।

অপরদিকে সড়ক ও জনপদ বিভাগের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য অনেকবার মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুলডোজার দিয়ে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এসময় তিনি আরো জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার আগে সার্ভেয়ারের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগের জায়গার সীমানা নির্ধারণ করেই এ অভিযান পরিচালনা করা হয়। পর্যায়ক্রমে রাস্তার দু’পাশের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলমুক্ত করা হবে।

উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন, সড়ক বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী জাফরুল হায়দার, সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার সাইফুল ইসলাম, উপজেলা ভুমি অফিসের সার্ভেয়ার সাইদুর রহমানসহ সড়ক বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

মুরাদনগরে প্রায় ৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ: দোকান মালিকদের দাবি চাঁদা না দেয়ায় এ অভিযান

তারিখ : ১১:০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০