০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে বিধবাকে ধর্ষনের দায়ে কারাগারে মুয়াজ্জিন

  • তারিখ : ০৬:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 781

আরিফ গাজী, মুরাদনগর।।

কুমিল্লার মুরাদনগরে দুই সন্তানের জননী এক বিধবাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষনের অভিযোগে মুজিবুর রহমান(২৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃত মুয়াজ্জিন উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খাঁপুড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে।

জানা যায়, ধর্ষনের শিকার বিধবার স্বামী ২০১৬ সালে সাত বছর ও সাড়ে চার বছরের দুটি সন্তান রেখে মৃত্যুবরণ করেন। তারপর ঐ সন্তানদের নিয়ে স্বাভাবিক ভাবে চলছিল তার সংসার। বিগত ২৫ দিন আগে ঐ মহিলা তার সন্তানকে মুক্তব পড়াতে পাশের বাড়ির বাচ্চাদের সাথে ঐ মসজিদের মুয়াজ্জিন মুজিবুরের কাছে মুক্তব পড়াতে দেয়।

বাচ্চাদের মুক্তব পড়ার সুবাদে মজিবুর রহমান বিয়ের প্রলোভন দেখিয়ে ঐ বিধবার সাথে শারীরিক সম্পর্ক করে। সম্পর্কের একপর্যায়ে গত রবিবার ঐ মহিলা বিয়ের জন্য মজিবুর রহমানকে চাপ দিলে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরবর্তিতে ঐ মহিলা কোন উপায় না পেয়ে সোমবার সকালে বাঙ্গরা বাজার থানায় এশটি ধর্ষনের অভিযোগ দায়েল করে। অভিযোগের ভিত্তিতে মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করা হয়।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, ধর্ষনের শিকার ঐ মহিলার অভিযোগের ভিত্তিতে মসজিদের মুয়াজ্জিন মজিবুর রহমানকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে বিধবাকে ধর্ষনের দায়ে কারাগারে মুয়াজ্জিন

তারিখ : ০৬:২০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১