১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে বিয়ে না করে যৌতুক দাবি করায় প্রেমিকার আত্মহত্যা

  • তারিখ : ১০:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
  • / 1485

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কের পর বিয়ে না করে মোটা অংকের যৌতুক দাবি করায় আত্মহত্যা করেছেন ইয়াসমিন আক্তার (১৮) নামে এক তরুণী।

নিহত ইয়াসমিন আক্তার উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নোয়াকান্দি গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে ও উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ি থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এরআগে বুধবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় নিহত ইয়াসমিন আক্তারের বাবা বাদী হয়ে জাকির হোসেন ও তার মা মিনুয়ারা বেগমের বিরুদ্ধে মুরাদনগর থানায় মামলা দায়ের করেছে।

অভিযুক্ত জাকির হোসেন (২৪) উপজেলার কামাল্লা ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে।

ইয়াসমিনের পারিবারিক সূত্র জানায়, অভিযুক্ত জাকির হোসেন নিহত ইয়াসমিন আক্তারের নানার বাড়ীর প্রতিবেশী। সেই সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। যা একপর্যায়ে শারীরিক সম্পর্কে গড়ায়। গত এক সপ্তাহ আগে ইয়াসমিনের পরিবার অন্যত্র তার বিবাহ ঠিক করলে সে ঘটনার দিন বুধবার দুপুরে জাকির হোসেনের বাড়ীতে যায়।

সেখানে জাকির হোসেন কে বিবাহ করতে বললে তার মা মিনুয়ারা বেগম ইয়াসমিন আক্তার কে বাবার বাড়ী থেকে মোটা অংকের টাকা নিয়ে আসতে বলে। যদি টাকা না নিয়ে আসে তাহলে তার ছেলেকে মোটা অংকের টাকার বিনিময়ে অন্য মেয়েকে বিয়ে করাবে। এ কথা শুনে ইয়াসমিন মতামত জানতে চাইলে জাকির হোসেন বলেন তার মায়ের কথাই তার শেষ কথা।

এক পর্যায় ইয়াসমিন জাকির হোসেন কে আত্মহত্যার হুমকি দিয়ে নিজ বাড়ী চলে আসে। বাড়ী এসে পুরো বিষয়টি বুধবার রাতেই ইয়াসমিন তার বাবা মাকে বলেন। ঘটনাটি শুনার পর তারা ইয়াসমিন আক্তার কে সান্তনা দিয়ে তার নিজ ঘরে ঘুমাতে পাঠায়। পরে বুধবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ইয়াসমিন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে মেয়ের বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে বিয়ে না করে যৌতুক দাবি করায় প্রেমিকার আত্মহত্যা

তারিখ : ১০:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১