০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে মাদক সম্রাট একাধিক মামলার আসামী ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার

  • তারিখ : ০৫:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • / 1380

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে একাধিক মামলার আসামী মাদক স¤্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। এ সময় তাদের সাথে থাকা একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের মৃত জীবন মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৪), একই গ্রামের মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ রাসেল (২৮) ও আবুল হাশেমের ছেলে মোঃ জুয়েল (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, চলমান মাদক উদ্ধার অভিযান এর আওতায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোকাদ্দেস হোসেন এর নেতৃত্বে এসআই মোঃ জালাল উদ্দিন, হামিদুল ইসলাম ও এএসআই মোঃ হানিফ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালায়।

এ সময় মোটরসাইকেলে করে কসবা থেকে নিয়ে আসা ১০ কেজি গাঁজা সহ একাধিক মামলার আসামী গোলাম কিবরিয়া, তার দুই সহযোগী রাসেল ও জুয়েল কে গ্রেফতার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান জানান, উপজেলার নগরপাড় এলাকায় অভিযান চালিয়ে বহু চেষ্টার পর একাধিক মামলার আসামি মাদক স¤্রাট গোলাম কিবরিয়া ও তার দুই সহযোগীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে মাদক সম্রাট একাধিক মামলার আসামী ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার

তারিখ : ০৫:০১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১