১০:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে মামাতো ভাইয়ের পিটুনিতে যুবক নিহত

  • তারিখ : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০
  • / 803

মুরাদনগর প্রতিনিধি :
কুমিল্লার মুরাদনগরে মামাতো ভাইয়ের পিটুনিতে মারা গেলেন ডালিম (৩৫) নামের এক যুবক। নিহত মোঃ ডালিম (৩৫) মুরাদনগর উপজেলার আমিননগর গ্রামের মৃত হালিম মিয়ার ছেলে। সোমবার আমিননগর গ্রামে ঘটনাটি ঘটে।

নিহতের মা জোৎস্না বেগম জানান, ছেলে প্রায়ই বিভিন্ন অজুহাতে আমার কাছ থেকে টাকা নিতো। সে মাদকাসক্ত জানার পর টাকা দেওয়া বন্ধ করে দেই। টাকা না পেলেই আমাকে বকাঝকা ও ঘরের আসবারপত্র ভাংচুর করতো। সোমবার দুপুরে সে আমার কাছে টাকা চেয়ে না পেয়ে আমাকে গালমন্দ করে।

এ সময় আমার ভাই আতশ আলীর ছেলে ফারুক (৩২) তাকে লাঠি নিয়ে তাড়া করে। কিছু দূর গিয়ে মাটিতে পড়ে তার মাথা ফেটে যায়। এ অবস্থায় ডালিমকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো ভাই ফারুক বলেন, ডালিম যখন আমার ফুফুকে গালমন্দ করে, আমি তখন তাকে শাসনের উদ্দেশ্যে লাঠি দিয়ে আঘাত করলে সে দৌড়ে পালাতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়। মুরাদনগর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের মা জোৎসনা বেগম কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে মামাতো ভাইয়ের পিটুনিতে যুবক নিহত

তারিখ : ০৩:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০