০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

  • তারিখ : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 528

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধনসহ আর্থিক অনুদান, সেলাই মেশিন ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন। পরে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএর স্বেচ্ছাধীন তহবিল হতে ৫০জন সদস্যদের মাঝে আর্থিক অনুদান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে উপকরণ বিতরণ, মুরাদনগর নারী উন্নয়ন ফোরামের ২০ জন সদস্য ও বৃহত্তর কুমিল্লা জেলায় মৎস্য উন্নয়ন প্রকল্প হতে নিবন্ধিত ১’শ জন জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মুরাদনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি মু. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, ভাইস চেয়ারম্যান এ্যাড. আবুল কালাম আজাদ তমাল, মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা প্রমুখ।

অনুষ্ঠান শেষে উপজেলার ধামঘর ইউনিয়নের ভূবনঘর গ্রামে কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীরের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান, টিআর/কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের ঘর হস্তান্তর করেন।

শেয়ার করুন

মুরাদনগরে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন ও সেলাই মেশিন বিতরণ

তারিখ : ১০:৩২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০