১২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে রিকশাচালকের লাশ উদ্ধার পাশেই ছিলো অটোরিকশা ও পকেটে ছিলো টাকা

  • তারিখ : ০৪:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • / 382

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে আব্দুল হক নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি ইউনিয়নের কমলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার সাথে থাকা অটোরিকশা ও পকেটে থাকা টাকা পাওয়া যায় অক্ষত।

নিহত রিকশাচালক আব্দুল হক (৪১) উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে। এ ঘটনায় স্ত্রী মালেকা বেগম বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় একটি হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হক মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেননি। মঙ্গলবার রাতে পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে তার কোন প্রকার খবর পায়নি। পরদিন বুধবার সকালে উপজেলার টনকি ইউনিয়নের কমলপুর গ্রামের রাস্তার পাশে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এসময় স্থানীয়রা লাশের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেয়। পরে সেই ছবি দেখেই আবদুল হকের লাশ সনাক্ত করে তার পরিবারের লোকজন।

নিহত রিকশাচালকের স্ত্রী মালেকা বেগমের সাথে কথা হলে তিনি বলেন, আমার স্বামী অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। প্রতিবেশী কিংবা জায়গা জমি নিয়ে কারো সঙ্গে বিরোধ ছিল না। কি কারণে তাকে খুন করা হলো তা বুঝতে পারছি না। আমার স্বামীর হত্যাকারীদের ফাঁসি আমি মরার আগে দেখে যেতে চাই।

বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার কুমিল্লা এসডি নিউজ কে বলেন, নিহত আব্দুল হকের পেটের নিচের ডান অংশে আঘাতের চি‎‎হ্ন থাকায় প্রাথমিকভাবে ধারণা করছি তাকে হত্যা করা হয়েছে। তবে অবাক বিষয় হলো তার লাশের ৩’শ গজের মধ্যেই পড়েছিল অটোরিকশাটি ও পকেটে ছিল ৭৫০ টাকা। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। রহস্য উদঘাটনের জন্য কাজ করছি।

শেয়ার করুন

মুরাদনগরে রিকশাচালকের লাশ উদ্ধার পাশেই ছিলো অটোরিকশা ও পকেটে ছিলো টাকা

তারিখ : ০৪:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১