০২:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

  • তারিখ : ১০:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • / 465

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে মোমেন মিয়া (২৮) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নিহত শ্রমিক মোমেন মিয়া উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে ও শারমিন ব্রিকসের (ইঞ্জিন মিস্ত্রী)।

সোমবার দুপুরে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের ত্রিশ এলাকার শারমিন ব্রিক ফিল্ড নামে এক ইটভাটার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তবে নিহত মোমেনের বড় ভাই এরশাদের দাবি তার ভাই গত রবিবার বিকেলে সুস্থ-স্বাভাবিক ভাবে অন্যান্য দিনের মতো ব্রিক ফিল্ডে কাজে গেছে। তাই তারা মোমেনের মৃত্যুটাকে স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছে না। তাদের দাবি সঠিক ভাবে তদন্ত করলে আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ রেড়িয়ে আসবে।

এদিকে নিহত শ্রমিক মোমেনের মৃত্যুর ব্যাপারে মুঠোফোনে বারবার চেষ্টা করেও শারমিন ব্রিকসের মালিক পক্ষের সাথে কথা বলা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ সাদেকুর রহমান বলেন, শারমিন ব্রিক ফিল্ডের একটি কক্ষে মোমেন মিয়ার মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে মুরাদনগর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে শারমিন ব্রিকস থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

তারিখ : ১০:৫৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১