১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

  • তারিখ : ০১:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২
  • / 464

আরিফ গাজী :

‘মুরাদনগরে প্রকাশ্যে বিক্রি হচ্ছে শিয়ালের মাংস’ এই শিরোনামে কুমিল্লা এসডি নিউজ 24 সংবাদ প্রকাশের পর ঘটনায় জড়িত চার ব্যক্তিকে সনাক্ত করে মামলা করেছে মুরাদনগর উপজেলা সামাজিক বন বিভাগ।

শনিবার দুপুরে মুরাদনগর থানায় এসে চার জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন মুরাদনগর উপজেলা সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন।

অভিযুক্ত চার ব্যক্তি উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল উত্তর পাড়া গ্রামের মৃত আঃ রশিদের ছেলে আলমগীর হোসেন (৫৫), একই গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে মোঃ শফিকুল ইসলাম (৪০), মৃত শফিকুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৬) ও মোঃ মোস্তফার ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রেক্ষাপটঃ

গত বৃহস্পতিবার (১০ মার্চ) উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল হাছান মার্কেট এলাকায় শিয়াল জবাই করে পাঁচশ টাকা কেজি ধরে বিক্রি করেন স্থানীয় একদল যুবক। ক্রেতা পাওয়ার জন্য শফিকুল ইসলাম তার ফেইসবুক আইডিতে শিয়ালের মাংস কাটার ছবিসহ মোবাইল নাম্বারও দেয়া হয়।

শেয়ার করুন

মুরাদনগরে শিয়ালের মাংস বিক্রির ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা

তারিখ : ০১:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৪ মার্চ ২০২২