১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

  • তারিখ : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
  • / 505

আরিফ গাজী :

স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লার মুরাদনগর উপজেলায় ৩৮০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিস, বাঙ্গরা জোনাল অফিস ও মুরাদনগর সাব জোনাল অফিসের আয়োজনে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতি ও শুক্রবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় ও দরিদ্রদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রীর প্যাকেট পৌছে দেন তিনটি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল পাঁচ কেজি, আলু দুই কেজি, ডাল এক কেজি, লবন এক কেজি, সয়াবিন তৈল আধা কেজি।

কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম একেএম আজাদ বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের পল্লী বিদ্যুতায়ন র্বোডের চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আমার অফিস থেকে ১৪০টি পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।

বাঙ্গরা জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম বলেন আমাদের অফিসের কর্মকর্তা ও লাইনম্যানদের মাধ্যমে প্রকৃত দরিদ্র অসহায়দের তালিকা করে ১৪০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছি।

মুরাদনগর সাব জোনাল অফিসের এজিএম ফরিদ উদ্দিন বলেন করোনা মহামারীকালে জনসমাগম যেন না হয় সেই বিবেচনা করে রাতের বেলা আমাদের অফিস থেকে ১০০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেই।

শেয়ার করুন

মুরাদনগরে শোক দিবস উপলক্ষে পল্লী বিদ্যুৎ সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

তারিখ : ০৫:২৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১