০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

  • তারিখ : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
  • / 1300

আরিফ গাজী:

সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক জাতিয় অর্থনীতি পত্রিকার মুরাদনগর উপজেলা প্রতিনিধি সাজ্জাত হোসেন শিমুলকে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজারের হাজী বাদশা মিয়া মসজিদের দক্ষিণ পাশের পুকুর পাড়ে তাকে হুমকি দেয়া হয়। এই ঘটনায় ওই রাতেই বাঙ্গরা বাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।

সাজ্জাত হোসেন শিমুল জানান, গত ১০ অক্টোবর দৈনিক জাতিয় অর্থনীতি পত্রিকায় ‘মুরাদনগরে অবৈধ ড্রেজিংয়ে দিশেহারা কৃষক, চাষাবাদের জমি নিয়ে চিন্তিত কৃষিবিদরা’ এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই সংবাদ প্রকাশের পর গত ১৪ অক্টোবর দুপুরে অবৈধ ড্রেজারের মালিক উপজেলার বাঙ্গরা বাজার থানা সদর এলাকার মৃত শেখ রমিজ উদ্দিনের ছেলে শেখ জাকির হোসেন হাজী বাদশা মিয়া মসজিদের দক্ষিণ পাশের পুকুর পাড়ে আমাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

এবিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, সাংবাদিক সাজ্জাত হোসেন শিমুল থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

মুরাদনগরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

তারিখ : ০৯:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০