০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

  • তারিখ : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • / 1008

আরিফ গাজী :
কুমিল্লার মুরাদনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল আলম চৌধুরী ও তাঁর পরিবারের উপর দিনদুপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মুরাদনগর উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের দেবিদ্বার প্রতিনিধি আতিকুর রহমান বাশার, মুরাদনগর উপজেলার দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক কালের কন্ঠের আজিজুর রহমান রনি, দৈনিক মানবজমিনের আবুল কালাম আজাদ ও দৈনিক মানবকন্ঠের মাহবুব আলম আরিফ প্রমুখ।

উল্লেখ্য, নানান দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের জের ধরে গত শনিবার দিনদুপুরে শরিফুল আলম চৌধুরীর বাড়িতে অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে দুই হাত-পা ভেঙ্গে ফেলে মাথায় গুরতর ভাবে জখম করে উপজেলার দারোরা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান ও তার দলবল। তাকে বাঁচাতে গিয়ে তার মুক্তিযোদ্ধা বাবা ও বৃদ্ধ মাকে কুপিয়ে আহত করে। একমাত্র বোনকেও শ্লীলতাহানীর চেষ্টা করে।

বর্তমানে সাংবাদিক শরিফুল আলম চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সোমবার ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করেছে।

শেয়ার করুন

মুরাদনগরে সাংবাদিক শরিফ চৌধুরীর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

তারিখ : ০৪:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০