০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে সিএনজি চালকে হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার

  • তারিখ : ০৬:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
  • / 589

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের ৬দিন পর সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার নবীপুর (পশ্চিম) ইউনিয়নের নবীপুর গ্রামের হিরন মিয়ার ছেলে জুয়েল মিয়া (২২) ও একই গ্রামের হারুন মিয়ার ছেলে সুজন ওরফে রহিম (২১)।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় নিহত সিএনজি চালক হেলাল উদ্দিনের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করেছে।

সোমবার রাতে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় ৪ ও ৫ নং আসামীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বলা যাবে কি কারনে এই হত্যাকান্ড হয়েছে।

বুধবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। বাকি আসামীদেরকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রেক্ষাপট: সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে নিখোঁজ হওয়ার ৬দিন পর হেলাল উদ্দিন(২২) নামের এক সিএনজি চালকের গলাকাটা লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। নিহত হেলাল উদ্দিন উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে।

শেয়ার করুন

মুরাদনগরে সিএনজি চালকে হত্যার ঘটনায় দুইজন গ্রেফতার

তারিখ : ০৬:২৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১