০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ১০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার

  • তারিখ : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২
  • / 406

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে মোহাম্মদ মাসুদ (৪৪) নামে এক ব্যাক্তিকে ১০টি গাঁজার গাছসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মোহাম্মদ মাসুদ উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুর গ্রামের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগম ও মৃত মোহাম্মদ আজিজুর রহমানের ছেলে।

রোববার রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজার গাছগুলো জব্দ করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যার পর মুরাদনগর থানার এসআই জাহাঙ্গীর, এসআই আবু হেনা মোঃ মোস্তফা রেজা, এসআই সফিকুল ইসলাম, এসআই হামিদুল ইসলাম, এএসআই আতিকসহ সঙ্গীয় ফোর্স উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মনিকা বেগমের বাড়ীর ছাদে অভিযান চালিয়ে ১০টি গাঁজার গাছ জব্দ করে। এসময় বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে ওই মহিলা ইউপি সদস্যর ছেলে মোহাম্মদ মাসুদকে গ্রেপ্তার করে পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, নিজ বাড়ীর ছাদে গাঁজার চাষ, সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগ এনে মাসুদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লার কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ১০টি গাঁজার গাছসহ একজনকে গ্রেপ্তার

তারিখ : ০৭:৪৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২