০২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ১০ মাস পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

  • তারিখ : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
  • / 586
আরিফ গাজী :
পলাতক থাকার ১০ মাস পর অবশেষে গ্রেফতার হলেন আরিফ নামে এক ধর্ষণ মামলার প্রধান আসামি ও তার বাবা।
সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে মুরাদনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলার মুগসাইর গ্রামের শাহজালাল মিয়ার ছেলে আরিফ (২৫) ও আরিফের বাবা বকস আলীর ছেলে শাহজালাল (৫১)।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাদেকুর রহমান কুমিল্লা এসডি নিউজ ২৪ কে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২০ সালের একটি ধর্ষণের মামলার প্রধান আসামি আরিফ। সে তার নিজ গ্রামের একটি মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে সেই ধর্ষণের ফলে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাত করে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও আরিফ ও তার বাবা শাহজালাল এতদিন পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ছদ্মবেশ ধারণ করে কাজের লোক সেজে তাদেরকে গ্রেফতার করে। মঙ্গলবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ১০ মাস পর ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তারিখ : ০৫:৪২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১