০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

মুরাদনগরে ৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

  • তারিখ : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
  • / 1288

আরিফ গাজী।।

কুমিল্লার মুরাদনগরে ৭বছর পর হত্যা মামলার এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাহাড়পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী মফিজুল ইসলাম (৩৮) উপজেলার পাহাড়পুর গ্রামের ফজলু ওরফে কাচি মিয়ার ছেলে।

জানা যায়, জেলার দেবিদ্বার উপজেলায় ২০১৩ সালের নভেম্বর মাসে এক অটোরিক্সা চালককে হত্যা করে তার অটোরিক্সা ছিনিয়ে নেয়ার মামলায় (মামলা নং ৩২২/১৩) এজাহারভূক্ত আসামী মফিজুল ইসলাম ৭বছর যাবত পুলিশের ধরা ছোয়ার বাহিরে থাকলেও শেষ রক্ষা হয়নি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে মুরাদনগর থানা পুলিশের হাতে ধরাপড়ে সে।

পুলিশ সুত্র জানায় ওয়ারেন্টভূক্ত হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামী পাহাড়পুর এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার এএসআই মো: হানিফের নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার রাতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাদেকুর রহমান বলেন, হত্যা মামলার ওয়ারেন্টভূক্ত দীর্ঘদিন পলাতক থাকা আসামীকে গ্রেফতার করে বুধবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

মুরাদনগরে ৭ বছর পর হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

তারিখ : ০৯:৩৩:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১