০৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

‘যানজটে বাড়ছে বিবাহ বিচ্ছেদ’, দাবি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রীর

  • তারিখ : ০৫:১০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • / 535

অনলাইন ডেস্ক :

‘ভারতের মুম্বাইয়ের প্রবল যানজট বাড়াচ্ছে বিহাব বিচ্ছেদের প্রবণতা’। এমনটাই দাবি, দেশটির মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্র ফড়ণবীসের স্ত্রী অমৃতার। তার দাবি, ভারতের এই বাণিজ্যিক রাজধানীতে অন্তত ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদের কারণ যানজট। খবর আনন্দবাজার পত্রিকার।

অমৃতা বলেন, ‘একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ কথা বলছি। বাইরে বেরোলেই রাস্তায় গর্ত, যানজটসহ বেশকিছু সমস্যা দেখতে পাই। যানজটের কারণে মুম্বাইয়ের নাগরিকরা তাদের পরিবারকে সময় দিতে পারেন না এবং এরই জেরে ৩ শতাংশ বিবাহ বিচ্ছেদ হয়।’

শিবসেনা-এমসিপি-কংগ্রেস জোট সরকারের সময় মুম্বাই তথা মহারাষ্ট্রের রাস্তাঘাটের বেহাল দশা হয়েছে বলে ইঙ্গিত করেই এমন মন্তব্য মহারাষ্ট্রের বিরোধী দলনেতা দেবেন্দ্রর স্ত্রী অমৃতার। যদিও তার এমন মন্তব্যের পেছনে রাজনীতি নেই বলে দাবি করে অমৃতা বলেন, ‘ভুলে যান আমি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রী। একজন সাধারণ নারী হিসেবে এটাই আমার অভিজ্ঞতা।’

অমৃতার ওই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় রাজনৈতির বিতর্ক। শিবসেনার রাজ্যসভা সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী অমৃতার নাম না করে টুইটারে লেখেন, ‘দিনের সেরা কুযুক্তি দেওয়ার পুরস্কার সেই নারী পাবেন যিনি বলেন, ‘৩ শতাংশ মুম্বাইবাসী রাস্তায় যানজটের কারণে বিবাহ বিচ্ছেদ করছেন! বিচ্ছেদে মনোনিবেশ না করে বরং একটু ছুটি নিন

শেয়ার করুন

‘যানজটে বাড়ছে বিবাহ বিচ্ছেদ’, দাবি সাবেক মুখ্যমন্ত্রীর স্ত্রীর

তারিখ : ০৫:১০:২০ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২