০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

লোকসান ঠেকাতে সরাসরি ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী

  • তারিখ : ১০:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / 923

কৃষকের লোকসান ঠেকাতে ন্যায্যমূল্যে সরাসরি মাঠ থেকে সবজি ক্রয় শুরু করেছে সেনাবাহিনীর যশোর ৫৫ পদাতিক ডিভিশন।

দেশের প্রধান সবজিভাণ্ডার খ্যাত যশোরের সবজি চাষিরা করোনার প্রভাবে পড়েছেন চরম দুর্ভোগে। পরিবহন ও পাইকার সংকটের কারণে দাম পাচ্ছেন না তারা। সবজির এই ভরা মৌসুমে উৎপাদিত পণ্য ক্ষেতেই নষ্ট হচ্ছে তাদের।

যশোর সেনানিবাসের ক্যাপ্টেন ফাইজুল আরিফ জানান, গ্রীষ্মকালিন সবজির ভরা মৌসুম এখন। যশোরসহ এ অঞ্চলের কৃষকের একটি বৃহৎ অংশ সবজি চাষের সাথে সম্পৃক্ত। কিন্তু করোনা সংকটে তারা এখন লোকসানের মুখোমুখি। এ পরিস্থিতিতে তাদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে যশোর সেনানিবাসের ৪০টি ইউনিট প্রতিদিন তাদের প্রয়োজনীয় সবজি সরাসরি মাঠে গিয়ে কৃষকরে কাছ থেকে কিনছে।

তিনি আরও জানান, করোনা মহামারি মোকাবেলায় সেনাবাহিনীর নানামুখি মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি নিয়েছেন তারা। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এ কৃষক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

যমুনা টিভি

শেয়ার করুন

লোকসান ঠেকাতে সরাসরি ক্ষেত থেকে সবজি কিনছে সেনাবাহিনী

তারিখ : ১০:৫১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০