০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

শামীম ওসমান ৫২৭৫ বার কোরআন খতম করিয়েছেন

  • তারিখ : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • / 968

নারায়ণগঞ্জ প্রতিনিধি :

জাতীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) মুজিববর্ষ পালন পর্যায়ে ৫ হাজার ২৭৫ বার কোরআন খতম করিয়েছেন। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মাসদাইর কবরস্থান জামে মসজিদে জুমার নামাজ আদায় করার পর এই তথ্য প্রকাশ করেণ তিনি।

শামীম ওসমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদনার্থে কোনো বিনিময় ছাড়াই হাফেজ সাহেব ও এতিমরা ৫ হাজার ২৭৫ বার কোরআনে খতম করেছেন। খতমে কোরআন মহানবীর (স.) এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের নামে বখশিশ দেওয়া হয়েছে। বিশ্বময় করোনাভাইরাসের প্রকোপ নিরসনেও দোয়া করা হয়েছে।
তিনি আরও বলেন, খতমে কোরআন শেষে দোয়া করা হয়েছে- আল্লাহ যেন সব ধর্মের মানুষকে ক্ষমা ও হেফাজত করেন। তিনি বলেন, আমাদের উচিত যার যার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাওয়া। করোনায় আতঙ্কিত না হয়ে আতঙ্ক না ছড়িয়ে যেন আমরা সবাই সবার পাশে দাঁড়াই।

এদিকে, করোনা আতঙ্কের সুযোগ নিয়ে বাজারে নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে যারা মুনাফা করছে তাদের প্রসঙ্গে তিনি বলেন, এই অনৈতিক কাজে লিপ্ত ব্যক্তিরাও যে করোনা কবলিত হতে পারেন এই বোধোদ্বয় ঘটলে মনে হয় তারা সুপথে আসবেন।

শেয়ার করুন

শামীম ওসমান ৫২৭৫ বার কোরআন খতম করিয়েছেন

তারিখ : ০১:৫৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০