০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

সদর দক্ষিণে ব্যবসায়ীর চুরি হওয়া গাড়ির দুই সপ্তাহেও সন্ধান মেলেনি

  • তারিখ : ০৮:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
  • / 1581

এসডি নিউজ ডেস্ক:
কুমিল্লা সদর দক্ষিণের উত্তর রামপুরস্থ মেসার্স সোহেল ট্রেডার্স এর সত্তাধিকারী সোহেল রানার মালিকানাধীন ড্রাম ট্রাক চুরি হওয়ার দুই সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও কোন প্রকার সন্ধান মিলেনি। গাড়ি চুরির ঘটনায় মালিক সোহেল রানা গত ৩১ ডিসেম্বর কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-৪১।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গত আঠাশ ডিসেম্বর রাতেও ব্যবসায়ী সোহেল রানার মালিকানাধীন ড্রাম ট্রাকটি (আইশার হাইড্রোলিক মডেল -১০৮০ ,ঢাকা মেট্রো-ঢ-১২-২৩২০) সদর দক্ষিণ উপজেলাধীন বিজয়পুর উত্তর বাজার চালক ফারুক এর বাড়ির সামনের রাস্তার পাশে রাখা ছিল। পরদিন সকালে চালক গাড়ি দেখতে না পেয়ে বিষয়টি মালিককে অবগত করে। বহু খোঁজাখুজির পর গাড়িটি না পেয়ে সোহেল রানা বাদি হয়ে সদর দক্ষিণ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ড্রাম ট্রাকের মালিক সোহেল রানা জানান, বহু কষ্ট করে কিস্তিতে ড্রাম ট্রাকটি কিনেছি। ক্রয়কৃত মূল্যের অধিকাংশ টাকা এখনো কোম্পানী পাওনা রয়েছে। দিশেহারা হয়ে চারদিকে খুঁজে বেড়াচ্ছি।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা সদর দক্ষিণ মডেল থানার এসআই আক্তার জানান, রাজধানী ঢাকা,যশোর,বাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন জায়গায় চুরি হওয়া ড্রাম ট্রাকটির খোঁজে গিয়েছি। চুরির রহস্য উদঘাটনে আন্তরিকতার সাথে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

সদর দক্ষিণে ব্যবসায়ীর চুরি হওয়া গাড়ির দুই সপ্তাহেও সন্ধান মেলেনি

তারিখ : ০৮:৩৩:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০