০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণে মাদকসহ গ্রেফতারকৃতদের স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কার

  • তারিখ : ০২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
  • / 375

কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লায় মনোহরগঞ্জে আওয়ামী সেচ্ছাসেবক লীগের চার নেতা মাদকদ্রব্যসহ গ্রেফতার হওয়ার পর দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (৫ মার্চ) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আরিফুল হাসান খান বাপ্পী বিষয়টি নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ওরফে সুমন, উত্তর হাওলা ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হালিম ওরফে অভি, যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ও সদস্য মো. শামীম।

আরিফুল হাসান খান বাপ্পী জানান, বৃহস্পতিবার (৩ মার্চ) রাতে মাদকদ্রব্য নিয়ে তারা চারজন গ্রেফতার হন। পরে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে তাদেরকে শুক্রবার (৪ মার্চ) অব্যাহতি দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এ সময় মনোহরগঞ্জগামী একটি প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ২০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়।

শেয়ার করুন

সদর দক্ষিণে মাদকসহ গ্রেফতারকৃতদের স্বেচ্ছাসেবকলীগ থেকে বহিষ্কার

তারিখ : ০২:৪৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২