০৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির গ্রামের বাড়ি মুরাদনগরে মানববন্ধন

  • তারিখ : ০৩:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২
  • / 726

আরিফ গাজী :

ঢাকায় দূর্বৃত্তের গুলিতে নিহত সাদিয়া আফরিন প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে কড়ইবাড়ী আদর্শ সমাজকল্যান সংগঠনের উদ্যোগে কড়ইবাড়ী বাজারে এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এসে একাত্মতা প্রকাশ করেন ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শিমুল বিল্লাল ও সেচ্ছাসেবী সংগঠন ’মানবতার ডাকে প্রত্যেয়’ বাঙ্গরা বাজার থানা সভাপতি ইয়ামিন আহমেদ জয়।

তাছাড়া আরো উপস্থিত ছিলেন, নিহতের চাচা মোঃ সুলতান আহমেদ,মোঃ হোসেন মিয়া, পল্লি চিকিসৎক হারুনুর রশিদ। ইউপি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, সার্ক মানবাদিকার অধিবেশন প্রতিনিধি আজহারুল ইসলাম, পীরকাশিমপুর মানবকল্যান প্রতিনিধি মোঃ ইমরান হোসেন ইমন, নবীনগর উপজেলা ব্লার্ডব্যাংক প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল্লাহ প্রমুখ।

নিহত সাদিয়া আফরিন প্রীতি (২৪) উপজেলার কড়ইবাড়ি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে। সে রাজধানীর বদরুন্নেছা সরকারি কলেজের সম্মান শ্রেণীতে পড়তেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর ব্যস্ত সড়ক শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। এ সময় এলোপাতাড়ি গুলিতে রিকশারোহী কলেজ ছাত্রী সামিয়া আফরিণ প্রীতি নিহত হন। টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন।

শেয়ার করুন

সন্ত্রাসীর গুলিতে নিহত প্রীতির গ্রামের বাড়ি মুরাদনগরে মানববন্ধন

তারিখ : ০৩:০১:২৫ অপরাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২