১০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন পেয়েছে জাগ্রত মানবিকতা

  • তারিখ : ১২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
  • / 292

স্বনামধন্য আলোচিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধণ পেয়েছে। ২০১৬ সালে পথচলা শুরু করে এ সংগঠনটি। তরুণ নারী নেত্রী ও সমাজসেবিকা ডাঃ তাহসীন বাহার সূচনার একান্ত প্রয়াসে এ সংগঠনটির কার্যক্রম শুরু হয়।

রক্তদান কর্মসূচী দিয়ে শুরু করে ক্যান্সার রোগীর চিকিৎসা, হার্টের রোগীর চিকিৎসা, কিডনী ডায়ালাইসিস, থ্যালাসেমিয়া ও বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত মানুষদের সহযোগীতা করাসহ ব্যাপক কাজের মাধ্যমে সুনাম কুড়িয়েছে সংগঠনটি।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১১টায় কুমিল্লা মুন্সেফবাড়িতে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের উপস্থিতিতে সমাজসেবা অধিদপ্তরের কুমিল্লা জেলার উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক ডাঃ তাহ্সীন বাহার সূচনার হাতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধণ সনদপত্র তুলে দেন।

এ সময় কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, জাগ্রত মানবিকতা সমাজকর্মের মাধ্যমেই আরো এগিয়ে যাবে আরো সমৃদ্ধ হবে।

বেশীরভাগ সামাজিক সংগঠন নিবন্ধণ নিয়ে কাজ শুরু করে আর জাগ্রত মানবিকতা নিবন্ধণ নেয়ার ৪ বছর আগে কাজ শুরু করেছে। এ সময় জাগ্রত মানবিকতার নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধন পেয়েছে জাগ্রত মানবিকতা

তারিখ : ১২:১৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১