০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে কুমিল্লায় সাংবাদিকদের শোক প্রকাশ

  • তারিখ : ১০:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
  • / 965

নিজস্ব প্রতিবেদক :

সাংবাদিক হুমায়ুন কবীর খোকন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কুমিল্লা প্রেসক্লাব। একই সাথে শোক জানিয়েছে কুমিল্লার সাংবাদিক সংগঠনগুলোও কুমিল্লায় কর্মরত সাংবাদিকবৃন্দ। তাঁর অকাল মৃত্যুতে নিজ জেলা কুমিল্লার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
সাংবাদিক খোকনের মৃত্যুতে কুমিল্লা প্রেসক্লাব, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলা শাখা, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখা, কুমিল্লা উত্তর জেলা প্রেসক্লাব, বাঙ্গরাবাজার প্রেসক্লাব, মুরাদনগর উপজেলা প্রেসক্লাব, মুরাদনগর প্রেসক্লাব, মুরাদনগর রিপোর্টার্স ইউনিটি, মুরাদনগর উপজেলা রিপোর্টার্স ইউনিটি ও বাঙ্গরা বাজার প্রেসক্লাব এর পক্ষ থেকে শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক সময়ের আলোর প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন এর মরদেহ কুমিল্লা নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে শায়িত করা হয়েছে। বুধবার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রাজা চাপিতলা ঈদগাহ সংলগ্ন কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সকাল ১১টায় ঈদগাহ মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।
এৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ বহু শুভাকাঙ্খী ও আত্মীয়স্বজণ রেখে গেছেন।
হুমায়ুন কবীর খোকন সময়ের আলো পত্রিকার আগে দৈনিক আমাদের সময়, দৈনিক আমাদের অর্থণীতি পত্রিকায় প্রধান প্রতিবেদক ও দৈনিক আজকের কাগজ, মানবজমিন, দৈনিক মাতৃভূমিসহ বিভিন্ন গণমাধ্যমে বেশ সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। হুমায়ুন কবীর খোকন ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য ছিলেন।
তাঁর মৃত্যুতে এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
২৮ এপ্রিল মঙ্গলবার রাত ১০ টার দিকে তিনি রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মধ্যে করোনার কিছু উপসর্গ ছিল। সে কারণে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে।

শেয়ার করুন

সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের মৃত্যুতে কুমিল্লায় সাংবাদিকদের শোক প্রকাশ

তারিখ : ১০:৪৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০