১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

২২ মামলার আসামি ব্রাজিল গ্রেফতার

  • তারিখ : ০৭:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • / 316

বগুড়ায় অভিযান চালিয়ে ২২ মামলার আসামি মো. ব্রাজিলকে (৩২) গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।

সোমবার (২১শে মার্চ) রাতে শহরের বকশীবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়ার পালশা চৌকিরপাড়া দক্ষিণ গোদাপাড়া গ্রামের মো. শাহজাহানের ছেলে ব্রাজিল (৩২)। মঙ্গলবার (২২শে মার্চ) ব্রাজিলকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, ব্রাজিলকে জিজ্ঞাসাবাদের পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার ভোর রাতে পলাশ ব্রিজ এলাকায় মাটির নিজ থেকে একটি পিস্তল, ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

ব্রাজিলের বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, এসিড সন্ত্রাসসহ ২২টি বিচারাধীন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাজিল এতগুলো মামলায় জামিনে ছিলেন কি না জানতে চাইলে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, ‘এতগুলো মামলায় তিনি জামিনে ছিলেন না, পলাতক ছিলেন। তার মামলাগুলো আদালতে বিচারাধীন রয়েছে।’

শেয়ার করুন

২২ মামলার আসামি ব্রাজিল গ্রেফতার

তারিখ : ০৭:১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২