১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

৫০তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • তারিখ : ০৬:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
  • / 385

আরিফ গাজী :

কুমিল্লার মুরাদনগরে বাঙালি জাতির ৫০তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কড়ইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শাহীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আফতাব হোসেন ননী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, বীর মুক্তিযোদ্ধা সামসুল হক।

কড়ইবাড়ী সমাজ কল্যাণ সংগঠনের সাধারন সম্পাদক শরীফ উজ জামানের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদুৎসাহী সদস্য আনোয়ার হোসেন, মাওলানা আবু ইসহাক সরকার, প্রধান শিক্ষিকা গুলশান আরা বেগম।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন, লুৎফা বেগম, সামসুন্নাহার বেগম, ফাতেমা জামান, তাসলিমা বেগম, মাসুদ রানা, নাসির উদ্দিন নসুসহ বিদ্যালয়ে সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান শেষে বিদ্যালয়ের স্কাউট শিক্ষার্থীদের মধ্যে শাপলা কাব এ্যাওয়ার্ড প্রাপ্ত চার কৃতী স্কাউট শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি আফতাব হোসেন ননী।

শেয়ার করুন

৫০তম বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত

তারিখ : ০৬:২৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১