১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার কুমিল্লার ৩টি আসনে জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়ন বাতিল

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

  • তারিখ : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
  • / 1777

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শনিবার রাত ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনেতা রওনক হাসান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রওনক বলেন, অনেক দিন ধরেই অসুস্থ লীনা আপা। দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল তার। অবশেষে না ফেরার দেশে চলে গেলেন। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।

আগামীকাল বাদ দুপুরে তার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

দেশের টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় এই অভিনেত্রীর অনেক ভূমিকা ছিল। ১৯৭৫ সালে একটি বাটার অয়েলের বিজ্ঞাপনের মধ্য দিয়ে মিডিয়া জগতে পা রাখেন ফেরদৌসী আহমেদ লীনা।

১৯৭৮ সালে তিনি ‘কালো কোকিলা’ নাটকে প্রথম অভিনয় করেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র বুলবুল আহমেদ পরিচালিত ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’। এই ছবিতে তিনি অভয়া চরিত্রে অভিনয় করেছিলেন।

তার অভিনীত সর্বশেষ ছবি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।

এ ছাড়া ফেরদৌসী আহমেদ লীনা বিভিন্ন টিভি চ্যানেলের নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো- ‘গুলশান অ্যাভিনিউ’, ধারাবাহিক নাটক ‘ঘটক বাকি ভাই’, ‘নন্দিনী’ ও ‘নীল জোছনায় কালো সাপ’।

“যুগান্তর”

শেয়ার করুন

জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌসী আহমেদ লীনা আর নেই

তারিখ : ১০:৩৪:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০