০৩:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় প্রতিপক্ষের উপর হামলায় নারী শিশুসহ আহত ৬

  • তারিখ : ১২:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০
  • / 558

মো.জাকির হোসেন :
কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামে চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিপক্ষের উপর হামলা ও বাড়ী-ঘর ভাংচুরে ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ আন্তত ৬ জন আহত হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামী করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকৃষ্ণনগর আদর্শ গ্রামের মৃত বসু মিয়ার ছেলে মোঃ কবির মিয়া’র পরিবারের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয় একই এলাকার মোঃ হাশেমের পুত্র রাজু মিয়া। রাস্তা বন্ধের বিষয়টি কবির মিয়া এলাকার গন্যমান্য ব্যাক্তিদের অবহিত করে।

এতে প্রতিপক্ষ লোকজন ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে দা, ছেনী ও লাঠি দিয়ে কবির মিয়ার বাড়ীতে হামলা চালায়। হামলাকারীরা এসময় কবির মিয়ার ঘরে ভাংচুর চালাতে থাকে। কবির মিয়া এগিয়ে আসলে হামলাকারীরা তাঁকে বেদম পিটাতে থাকে।

কবির মিয়ার আত্মচিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা এসময় নারী শিশুসহ অন্তত ৬ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। আহতদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আহতদের অবস্থা আরো অবনতি হলে কর্তব্যরত ডাক্তার আহতদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় আহত কবির হোসেনের স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে বুড়িচং থানায় ১২ জন নামীয় ও অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। আহতরা বর্তমানে কুমিল্লা মেডিক্যাল কলেজ ও বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন আছে।

শেয়ার করুন

কুমিল্লায় প্রতিপক্ষের উপর হামলায় নারী শিশুসহ আহত ৬

তারিখ : ১২:২৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২০