০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

সদর দক্ষিণের মথুরাপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • তারিখ : ১২:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০
  • / 684

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণের মথুরাপুর এলাকা থেকে মফিজ মিয়া (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে মথুরাপুর পশ্চিমপাড়ার আব্দুল আজিজের ছেলে।
সূত্রে জানা যায়,বুধবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়ার মফিজ মিয়ার লাশ রাস্তায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। সকাল আটটায় সদর দক্ষিণ মডেল থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় ইউপি সদস্য ডাঃ কাজী ফজল মেম্বার জানান,মফিজ প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে এলাকার দোকানে সকলের সাথে একসাথে কথাবার্তা বলে বাড়ি ফিরে। ব্যক্তি জীবনে সে অবিবাহিত এবং সাদামাটা জীবন যাপন করত। মফিজের লাশ পাওয়ার খবরে পুরো এলাকাবাসি মর্মাহত।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোন প্রকার আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে কোন কিছু ধারণা করা যাচ্ছে না।

শেয়ার করুন

সদর দক্ষিণের মথুরাপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার

তারিখ : ১২:৪৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২০