০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • তারিখ : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০
  • / 421

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা নগরীর গোমতী নদীর বেড়িবাঁধ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত হুমায়ুন কবির বাদল (৪০) নগরীর শাকতলা এলাকার এটিএম মাহাবুবুল ইসলামের ছেলে। তিনি ইলেকট্রনিক্স মালামালের ব্যবসা করতেন। গতকাল রবিবার (১৬ আগস্ট) বিকালে নগরীর কাপ্তানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাদলের সহপাঠি শাকতলা এলাকার জসিম উদ্দিন জানান, রবিবার বিকালে বাদল মোটরসাইকেল যোগে গোমতীর আইলের সড়ক দিয়ে শহরে ফিরছিল। কাপ্তানবাজার এলাকা দিয়ে নগরীর আইলের সড়ক থেকে মোটরসাইকেলে নামার সময় উল্টো দিক থেকে একটি ট্রাক উপরে উঠছিল। এসময় ট্রাককে সাইড দিতে গিয়ে মাইক্রোবাসের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ারুল হক জানান, দুর্ঘটনার পর উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাদল মারা যায়। মাইক্রোবাস চালকের দোষ ছিল না, মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়েছেন।

শেয়ার করুন

কুমিল্লায় মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

তারিখ : ০৪:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০