০১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

কুমিল্লায় অপহরনের ৪ ঘন্টা পর তরুনীকে উদ্ধার,চার অপহরনকারী আটক।

  • তারিখ : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০
  • / 1124

মো.জাকির হোসেন :
চাঁদার দাবীতে অপহরনের ৪ ঘন্টার পর কুমিল্লা নগরীর টমছমব্রীজ থেকে এক তরুনীকে উদ্ধার ও চার অপহরনকারী আটক করেছে র‌্যাব- ১১।
আজ দুপুরে নগরীর শাকতলা র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান।

তিনি জানান, উচ্চ বেতনে অন্য গার্মেন্টসে চাকুরী দেয়ার কথা বলে কুমিল্লা ইপিজেডের এক নারী গার্মেন্টস কর্মীকে তার পূর্বের ৪ সহকর্মী ইপিজেড ২নং গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন এলাকায় তুলে নিয়ে যায়।

সেখানে একটি দোকানে নিয়ে তাকে আটকে রাখে। পরে মেয়েটির হাতের মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা। ওই ফোন থেকে তার বাবাকে ফোন করে ৩০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। পরে ওই মেয়ের বাবা বিষয়টি র‌্যাব-১১কে জানায়। মুক্তিপনের টাকা দিতে র‌্যাব সদস্যরাও মেয়ের বাবার সাথে সেখানে যায়। গিয়ে কৌশলে তাদের আটক করে এবং অপহত তরুনীকে উদ্ধার করে।

আটককৃতরা হলো, জেলার লালমাই থানার ছনগাওয়ের আমান উল্লাহর ছেলে আব্দুল মুমিন, সদর দক্ষিন থানার শাকতলা গ্রামের মৃত মনির হোসেনের ছেলে সিয়াম, উড়াশার গ্রামের আবু মিয়ার ছেলে সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আব্দুর রহিমের ছেলে আরিফ হোসেন।
এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি মাামলাও করে।

শেয়ার করুন

কুমিল্লায় অপহরনের ৪ ঘন্টা পর তরুনীকে উদ্ধার,চার অপহরনকারী আটক।

তারিখ : ০৪:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০