০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার ওসিকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী নেতা মাহদী গ্রেপ্তার

কুমিল্লা টাউন হলে নতুন করে বহুতল আধুনিক ভবন নির্মান করা হবে এমপি বাহার

  • তারিখ : ১০:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
  • / 645

দেলোয়ার হোসেন জাকির।।

কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লা টাউন হলের ১৩২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল চার টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
করোনাভাইরাস প্রদুর্ভাবের কারনে স্বাস্থ্য বিধি মেনে বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তনের সদস্যরা সাধারণ সভায় অংশ নেন। সভায় বিগত বছরের কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন ও ২০১৯-২০ অর্থ বছরের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, কুমিল্লা টাউন হলে নতুন ভবন নির্মান করা হবে। পুরাতন ও জরাজীর্ণ ভবনটিকে ভেঙ্গে এখানে নতুন আধুনিক ও বহুতল ভবন নির্মানের বিষয়ে তুলে ধরেণ তিনি। এমপি বাহার বলেন, কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও নগর মিলনায়তন, কুমিল্লা টাউন হলের ডিজিটাল সার্ভে করা হয়েছে যা কুমিল্লার বিশিষ্টজনদের নিয়ে আলোচনার মাধ্যমে উপস্থাপন করা হবে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। ১৩২ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন পাঠাগারের সহ-সভাপতি মিয়া মোঃ গিয়াস উদ্দিন। সাধারণ সভা পরিচালনা করেন কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

শেয়ার করুন

কুমিল্লা টাউন হলে নতুন করে বহুতল আধুনিক ভবন নির্মান করা হবে এমপি বাহার

তারিখ : ১০:২৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০