০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মুরাদনগরে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সমর্থন পেলেন বিএনপি প্রার্থী কায়কোবাদ জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর, সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ মুরাদনগরে ছাড়পত্র না থাকায় ৮ লাখ টাকা জরিমানা, তিনটি ইটভাটা বন্ধ নির্বাচিত হলে সংসদে গিয়ে কোরআন শিক্ষা বাধ্যতামুলক করার দাবি তুলবো – মনিরুল হক চৌধুরী মুরাদনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার; পরিবারের দাবি হত্যা ‘নির্বাচনী মাঠে উত্তাপ, প্রচারণায় মুখর পুরো উপজেলা’ মুরাদনগরে আচরণবিধি লঙ্ঘন: বিএনপি প্রার্থীর প্রতিনিধিকে ১০ হাজার টাকা জরিমানা দীর্ঘ দুই যুগ পর কুমিল্লায় আসছেন তারেক রহমান হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে বিএনপি প্রার্থীর আবেদন কুমিল্লা সদর দক্ষিণে ছাত্রলীগ নেতা সাকিব গ্রেফতার

সদর দক্ষিণের মধ্যম আশ্রাফপুরে বশত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

  • তারিখ : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০
  • / 650

নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণের মধ্যম আশ্রাফপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে বশত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়,কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মহানগরীর ২১ নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর সুরুজ মিয়ার বাড়িতে ৩০ আগষ্ট রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের দেয়া আগুনে নুরুন্নাহার বেগম এর তিনটি টিনসেট ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থ নুরুন্নাহার জানান, পার্শ্ববর্তী হাকিম আলী ও তার ছেলেদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে। তারাই রাতের আঁধারে বসতঘরে আগুন লাগিয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড ফাঁড়ির আইসি পরিদর্শক মামুন জানান,আগুনে পুড়ে যাওয়া বাড়িটি পরিদর্শন করেছে পুলিশ । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

সদর দক্ষিণের মধ্যম আশ্রাফপুরে বশত ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তারিখ : ০৮:২৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২০